হটলাইন কমান্ডোতে ‘সমস্যার সমাধান’ দেবেন সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৩:৪১আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:৩৬

সোহেল তাজ

বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান দিতে রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ নিয়ে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিয়েলিটি শো’র বিস্তারিত তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সোহেল তাজ বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ। রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে এই পদক্ষেপ আমার। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবন-যাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফ স্টাইল বিষয়ক রিয়েলিটি শো— হটলাইন কমান্ডো।’

সোহেল তাজ জানান, হটলাইন কমান্ডো টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানান শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়বো। জানতে চাইবো, তাদের জীবন-যাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও নানা সমস্যার কথা। সোহেল তাজের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবন-যাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে।

তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাবো। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’

এর আগে সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে জানান, বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগের কারণে প্রায় ৬০ ভাগ মানুষ মৃত্যুবরণ করেন, যার ১০০ ভাগ প্রতিরোধযোগ্য। কেবল জীবন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে এসব রোগ থেকে মুক্তি সম্ভব। এই মুক্তির পথগুলো আমরা খোঁজার চেষ্টা করবো।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানটি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রিয়েলিটি শো ১৫ দিন অন্তর মঙ্গলবারে দেখানো হবে। এরইমধ্যে ১২ পর্বের অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে হটলাইন কমান্ডোর টিম ছাড়াও উপস্থিত ছিলেন—আরটিভির সিইও আশিকুর রহমান, স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র‌্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, মিতসুবিশির বিভাগীয় পরিচালকসহ অন্যরা। 

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী