অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুর এফআরসিএস (ইএনটি) ডিগ্রি লাভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ২৩:২৪ আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২৩:৩৮

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাসগোর রয়্যাল কলেজ অফ ফ্রিজিসিয়ান অ্যান্ড সার্জনস থেকে এফআরসিএস (ইএনটি) ডিগ্রি লাভ করেছেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও ২০০৩ সালে তদানীন্তন আইপিজিএমআর থেকে নাক-কান-গলা ও সার্জারি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন।
তিনি সর্বশেষ ‘স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে’ নাক-কান-গলা বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। নাক-কান-গলা ও সার্জারি বিষয়ে তার লেখা তিনটি বই ও ৩৮টি গবেষণাপত্র রয়েছে।
রাইনোপ্লাস্টি, স্লিপ অ্যাপোনিয়া সার্জারি, হেডনেক সার্জারি, কানের মাইক্রইয়ার সার্জারি বিষয়ে তিনি সুইজারল্যান্ডের ফিস ফাউন্ডেশন, আমেরিকার ব্রুকডেল মেডিক্যাল সেন্টার, অস্ট্রেলিয়ার মনাস মেডিক্যাল ইউনিভার্সিটি, ভারতের অল ইন্ডিয়া অব মেডিক্যাল সায়েন্স ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও ডা. মনিলাল ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আমন্ত্রিত অতিথি হিসেবে ইএনটি বিষয়ের বিভিন্ন সেমিনারে ফ্যাকাল্টি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
তার লেখা গবেষণা ধর্মী বই ‘ঢাকা মেডিক্যাল কলেজের ইতিহাস’। তিনি অফিসার্স ক্লাব ঢাকার নির্বাহী কমিটির চারবার নির্বাচিত সদস্য ও স্বাস্থ্যসেবা কমিটির সদস্য সচিব।
তিনি WHO Fellow I ও রোটারি ইন্টারন্যাশনালের paul Harris fellow, সন্ধানী উপদেষ্টা। ছাত্রজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের (ঢামেকসু) নির্বাচিত সাধারণ সম্পাদক ও সন্ধানী ঢাকা মেডিক্যাল কলেজের সাধারণ সম্পাদক ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী