প্রিয়া সাহাকে আইনের আওতায় আনার দাবি ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৭:১৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৭:৪৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সংখ্যালঘুদের পক্ষ থেকে প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে তার বক্তব্যকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আজ শনিবার (২০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন পালিত হয়। 

মানববন্ধনে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ‘প্রিয়া সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন ছাত্র ইউনিয়নের রাজনীতির  সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বক্তব্য দিয়েছেন, সেটা দেশদ্রোহিতার শামিল। তিনি যে বক্তব্য দিয়েছেন তা ছিল আন-অফিসিয়াল কনভারসেশন। তিনি একটা এনজিওর প্রতিনিধি হিসেবে এই কথা বলতে পারেন না। প্রিয়া তার নিজ দেশের  বিরুদ্ধে এক ধরনের মিথ্যাচার করেছেন। আমরা মনে করি প্রিয়া সাহা একা নন। তার পেছনে অনেক রুই-কাতলা  আছে। আমরা দাবি করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা তদন্ত করা হোক। তদন্তের মাধ্যমে তাকে এবং তার পেছনে থাকা রুই-কাতলাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

/এসআইআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, আশা রিজভীর
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ