সারদা পুলিশ অ্যাকাডেমি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ০৮:৩২আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৮:৩৫

রিভা গাঙ্গলী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী  দাস সোমবার (২২ জুলাই) সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি পরিদর্শন করেছেন।

এ সময় তিনি ভারতীয় অর্থায়নে প্রতিষ্ঠিত সাইবার অপরাধ ও আইটি প্রশিক্ষণ সুবিধা সম্পন্ন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অ্যাকাডেমিও পরিদর্শন করেন।

হাইকমিশনার সেখানে পৌঁছালে অ্যাকাডেমির অধ্যক্ষ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. নজিবুর রহমান তাকে অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।

রিভা গাঙ্গুলী  প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন।

এরপর  হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান তাকে অভ্যর্থনা জানান। জাদুঘর পরিদর্শনকালে হাইকমিশনার বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে শিল্প ও সংস্কৃতি সম্পর্কিত সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় হাইকমিশনাররের সঙ্গে রাজশাহীতে কর্মরত সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং দ্বিতীয় সচিব (ভিসা এবং কনসুলার) বিশাল জ্যোতি দাস উপস্থিত ছিলেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুরার দিন ভালো খাবার খেলে কী হয়
আশুরার দিন ভালো খাবার খেলে কী হয়
সুন্দরবনে দস্যু বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’
সুন্দরবনে দস্যু বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’
সুইস ব্যাংকের টাকা: ১৮ মাসে ফিরলো না এক ডলারও 
সুইস ব্যাংকের টাকা: ১৮ মাসে ফিরলো না এক ডলারও 
দর্শক উপস্থিতিতে নতুন ইতিহাস, ভাঙলো ১৯৯৪ বিশ্বকাপের রেকর্ড 
দর্শক উপস্থিতিতে নতুন ইতিহাস, ভাঙলো ১৯৯৪ বিশ্বকাপের রেকর্ড 
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন