রূপনগর থেকে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৯, ১৬:০২আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৬:৩৫

রূপনগরের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে পাঁচ জনকে আটকের পর বাসা থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মিরপুরের রূপনগর থেকে জঙ্গি সন্দেহে একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। শনিবার (২৭ জুলাই) দুপুরে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর সড়কের ওই বাসা থেকে দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তিকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখানে ঘটা বিস্ফোরণের ধ্বংসাবশেষের আলামত উদ্ধার করা হয়েছে।

রূপনগরের একটি বাসায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অভিযান

আটক হওয়া ব্যক্তিরা হলেন, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী, সালমা ও আসমা ফেরদৌস।

মাহিদুজ্জামান বলেন, আটক হওয়া ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের আটক করতে গেলে দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হন।

তিনি বলেন, তারা এক দশকের বেশি সময় ধরে রূপনগরের এই বাড়িতে বসবাস করে আসছিলেন। আটক হওয়া সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করতে বাধ্য হয়।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবেদন বলছে, আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
প্রতিবেদন বলছে, আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে