ঈদে সড়ক নিরাপত্তায় যাত্রী কল্যাণ সমিতির ২৮ দফা প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৭:৩২আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:৩৫

যাত্রী কল্যাণ সমিতি আসন্ন ঈদুল আজহায় সড়কপথের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ২৮ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন, নসিমন-করিমন, ইজিবাইক, অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধের দাবি জানিয়েছে।
রবিবার (২৮ জুলাই) গণমাধ্যামে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিবছর ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ থেকে উত্তরণে সড়কে ধীরগতি ও দ্রুতগতির যানবাহনের জন্য পৃথক লেন চালু করতে হবে।
তিনি বলেন, রুটি-মাংস আত্মীয়-স্বজনের বাসায় পৌঁছে দিতে প্রতি বছর ঈদুল আজহার দিন বিকালে ও ঈদের পরদিন শত শত মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এবারের ঈদে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বিগত ঈদুল ফিতরের মতো এবারের ঈদেও লম্বা ছুটি পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে রেশনিং পদ্ধতিতে ঈদযাত্রা নিশ্চিত করা গেলে দুর্ঘটনামুক্ত নিরাপদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
এর মধ্যে রয়েছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন, নসিমন-করিমন, ইজিবাইক, অটোরিকশা, ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশা ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা; গার্মেন্টস ও অন্যান্য শিল্পকারখানার রেশনিং পদ্ধতিতে ছুটির ব্যবস্থা করা; টোল প্লাজার সব বুথ চালু করা; মহাসড়কের ওপর ও আশেপাশে অস্থায়ী পশুরহাট বন্ধ করা; পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধ করা; দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান ব্যবহার ও উল্টোপথের গাড়ি চলাচল বন্ধ করা; বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করা; টিকিট কালোবাজারি বন্ধ করা; গণপরিবহন সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া; সুনির্দিষ্ট কারণ বা অভিযোগ ছাড়া ঈদযাত্রার মাঝপথে যানবাহন থামিয়ে কাগজপত্র চেকিং বন্ধ করা; অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা; অযান্ত্রিক যানবাহন ও পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন নিষিদ্ধ করা; বিরতিহীন ও বিশ্রামহীনভাবে যান চালানো নিষিদ্ধ করা; এবং ফেরিঘাট, লঞ্চঘাট, নগরীর প্রবেশমুখ ও সড়কের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা উল্লেখযোগ্য।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশি শ্রমবাজার বৈচিত্র্যময় করার এটাই উপযুক্ত সময়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিদেশি শ্রমবাজার বৈচিত্র্যময় করার এটাই উপযুক্ত সময়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
মাথা কামড়ে টেনে নিয়ে গেলো ৩০০ মিটার, বাঘের হামলায় নারীর করুণ মৃত্যু
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
বেনজীরকে ফেরত আনার প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ অস্বীকার দুদকের
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব