৩৫তম বিসিএসে সুপারিশ করা ১৭ জনকে কেন নিয়োগ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৮:২৫আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৮:২৭

 ৩৫তম বিসিএসে সুপারিশকৃত ১৭ জনকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোট। রবিবার (২৮ জুলাই) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. মনিরুল ইসলাম রাহুল ও সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য ও নাসিমা কে হাকিম।

পরে ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৫তম বিসিএসে পিএসসি সর্বমোট ২ হাজার ১৫৮ জন প্রার্থীকে সুপারিশ করে। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে ২ হাজার ১১৮ জন প্রার্থীকে নিয়োগ দিলেও রিটকারী ১৭ জনকে এখনও নিয়োগ দেওয়া হয়নি। তাই নিয়োগ প্রজ্ঞাপন চ্যালেঞ্জসহ সুপারিশ করাদের নিয়োগ দিতে ১৭ জন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনকারীরা হলেন, রীনা খানম, মোহাম্মদ ফয়সাল আকবর, জান্নাতুন নেছা, এস.এম আশিকুর রহমান শিমুল, সাদিয়া আফরীন সুমাইয়া, মো. আবদুল্লাহ তারেক, মো. আবদুল্লাহ আল জোবাইর, মুসানাহ আশফাক, ফয়সাল আহমেদ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, মো. আবু রোহানী পারভেজ রনি, মো. সাইদুল ইসলাম, মো. আবদুস সালাম, মো. আবু বকর, মুহসিনুল ইসলাম, রিয়াজ উদ্দিন ও মো. ফরহাদ হোসেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস
অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ পাহারায় হবিগঞ্জ ছাড়লেন নাসীরুদ্দীন ও সারজিস
৭ মাসের সন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ ১৩ বছরের এক মা
৭ মাসের সন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ ১৩ বছরের এক মা
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা