ডিআইজি মিজানের ভাগ্নের টাকার উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৫:১০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৫:২৪

হাইকোর্ট বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ভাগ্নে এসআই মাহমুদুল হাসানের চাকরি হওয়ার আগেসহ তার মোট টাকার উৎস সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার আগাম জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মাহমুদুলের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ৪ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় মাহমুদুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। ওইদিন জামিনের বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
ইউরোপ ভ্রমণে নতুন ট্রেন্ড: হ্রদ আর পাহাড়ে কাটছে পর্যটকদের ছুটি
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
‘মানুষের সামনে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, তারা ছেড়ে দেবে?’
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ