টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ, কমলাপুর স্টেশনে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৯:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১

টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ, কমলাপুর স্টেশনে দুদকের অভিযান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে কমলাপুর রেলওয়ে স্টেশন ও ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ জুলাই) এ অভিযান চালায় বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, অভিযানের সময় দুদক এনফোর্সমেন্ট টিম টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে এবং কাউন্টার ঘুরে দেখে।
এছাড়া বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযান চালিয়েছে দুদক। গ্রাহক হয়রানির অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় দুদক টিম শহিদুল ইসলাম নামে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পায়। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে এক গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার সত্যতা পায় দুদক।
এছাড়া চট্টগ্রাম বন্দরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে, রংপুরে দুটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে এবং হবিগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালানো হয়।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
সর্বশেষ খবর
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে