ব্র্যাকের নতুন নির্বাহী পরিচালক আসিফ সালেহ্

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ জুলাই ২০১৯, ১৩:২২ আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:২৮

আসিফ সালেহ্ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আসিফ সালেহ্। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে এই নিয়োগ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্র্যাকের নতুন নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ সরকারি, বেসরকারি এবং উন্নয়ন−এই তিন সেক্টরেই শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাকের কৌশলগত দিকনির্দেশনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ২০১১ সালে ব্র্যাকে যোগদানের পর থেকে তিনি অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন এবং সোশ্যাল ইনোভেশনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নগরাঞ্চলের দারিদ্র্য নিরসন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং অভিবাসন ক্ষেত্রে ভবিষ্যতের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি কাজ করেন। এমপাওয়ারমেন্ট ক্লাস্টারের ঊর্ধ্বতন পরিচালক হিসেবে তিনি ব্র্যাকের একাধিক নতুন উদ্যোগ যেমন নগর উন্নয়ন, মানবাধিকার ও আইন সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।

ব্র্যাকে যোগদানের আগে আসিফ সালেহ্ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পলিসি স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে তিনি দেশব্যাপী সাশ্রয়ী ব্রডব্যান্ড সংযোগের প্রসারে নীতিমালা প্রণয়নের কাজে নেতৃত্ব দেন এবং সরকারের মোবাইল গভর্নেন্স বিষয়ক কৌশলপত্রের পরিকল্পনা করেন।

আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা গোল্ডম্যান স্যাক্স-এ তিনি দীর্ঘ ১২ বছর কাজ করেছেন এবং নিউ ইয়র্ক ও লন্ডনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মেয়াদে তিনি সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও, গ্ল্যাক্সো ওয়েলকাম, আইবিএম এবং নরটেল-এর সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আসিফ সালেহ্ ব্রুকলিন ইনস্টিটিউটের মিলিয়নস লার্নিং ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি গ্রুপের একজন সদস্য। বিশ্বব্যাপী শিশু ও তরুণদের জন্য মানসম্মত শিক্ষা বিস্তারে কার্যকর সমাধান উদ্ভাবনের লক্ষ্যে এই সংগঠনটি কাজ করে থাকে। শিশুর প্রারম্ভিক বিকাশের লক্ষ্যে কর্মরত দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংগঠন ‘ইনোভেশন এজ’-এরও তিনি একজন সদস্য।

বাংলাদেশিদের মানবিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংগঠন দৃষ্টিপাত-এর তিনি প্রতিষ্ঠাতা। ২০১৩ সালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার নির্বাচিত হন। এছাড়া ২০০৭ সালে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন এবং ২০০৮ সালে এশিয়া সোসাইটির এশিয়া-২১ কর্মসূচি আসিফ সালেহ্-কে অবদানের জন্য স্বীকৃতি প্রদান করে। ২০১২ সালে তিনি এশিয়া ২১-এর ফেলো নির্বাচিত হন।

আসিফ সালেহ্‌ কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস থেকে ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ে এমবিএ করেছেন।

আসিফ সালেহ্ বলেন, ‘ব্র্যাকে গত আট বছর আমার কাজের অভিজ্ঞতা এক কথায় অনন্য। তৃণমূল পর্যায়ে আমরা যাদের সঙ্গে কাজ করি, তাদের দৃঢ়তা ও বাস্তববোধ আমাকে নিরন্তর অনুপ্রেরণা জোগায়। এত বছর যেভাবে আমরা বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে এসেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অতীতের মতোই আমরা আমাদের অংশীদার ও সুহৃদদের সঙ্গে নিয়েই কাজ করে যাবো।’

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘ব্র্যাকের পরিচালনা পর্ষদ আস্থাবান যে আগামী দিনগুলোতে ব্র্যাকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসিফ সালেহ্-এর নেতৃত্ব বিশেষ ভূমিকা রাখবে। আমরা আশা করি, নতুন উদ্ভাবন ও তৃণমূলের প্রত্যাশার সম্মিলন ঘটিয়ে তিনি ব্র্যাককে এগিয়ে নিয়ে যাবেন।’

/টিটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
বেনজীরের সম্পত্তির নতুন তথ্য পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা
বেনজীরের সম্পত্তির নতুন তথ্য পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত