সাংবাদিক মুশ‌ফিক নি‌খোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১২:৫১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৩:২৩

মুশফিকুর রহমান

রাজধানীর গুলশান থেকে মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গুলশান এক নম্বর গোল চত্বর থেকে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর তিনি নিখোঁজ হন। মোহনা টি‌ভির যুগ্ম-বার্তা সম্পাদক শহীদুল আলম ইমরান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মুশ‌ফিকের প‌রিবারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার বিকালে মুশ‌ফিক তার মামার সঙ্গে দেখা করতে গুলশানে যান। মামার সঙ্গে কথা বলে মিরপুরের বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এ নিয়ে পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন রয়েছেন।

এ বিষয়ে শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মুশফিকের মামা এজাবুল হক। দ্রুত তার সন্ধান দাবি করেছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা।

এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

সাংবাদিক মুশ‌ফিকুর রহমা‌নের মামা এজাবুল হক জানান, সম্প্র‌তি মুশ‌ফি‌ক তার গ্রা‌মের বাড়ি কু‌মিল্লার দাউদকা‌ন্দি উপ‌জেলার চর‌গোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী বিদ্যাল‌য়ের ম্যানে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হন। এ ঘটনার জে‌রে গত ২১ জুলাই রা‌তে ০১৭৫৩০৯৭৬৮৩ নম্বর থে‌কে মুশ‌ফি‌কের ব্যক্তিগত ০১৭২৪৬৩৯৩৫০ নম্বরে ফোন দি‌য়ে প‌রিবারসহ তাকে গুম করার হু‌মকি দেওয়া হয়। পর‌দিন মুশ‌ফিক পল্লবী থানায় হুমকির বিষয়ে এক‌টি সাধারণ ডা‌য়েরি (নম্বর ১৯২০, ২২/০৭/২০১৯) ক‌রেন।

/এআরআর/ এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি