মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের অনুসন্ধান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৫:১২আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৫:৪৯

মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে রবিবার (৪ আগস্ট) মাহী ও তার স্ত্রী আশফাহকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। ৭ আগস্ট সকাল ১০টায় তাদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

নাম প্রকাশ না করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। ৭ আগস্টে তলব করা হলেও গত জুন মাস থেকেই তাদের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী