তিন মাস পর বাসায় ফিরেছেন অপহৃত আইটি বিশেষজ্ঞ শাহীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:৩৮

আতাউর রহমান শাহীন অপহরণের তিন মাস পর বাসায় ফিরেছেন অপহৃত আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)। সোমবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রীর বোনের স্বামী মো. মঞ্জু।

এর আগে, গত ২ মে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে অপহৃত হন শাহীন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আকিজ হাউজ অফিসের সামনের ফুটপাত থেকে তাকে তিন ব্যক্তি জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধানে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন স্বজনরা।

অপহৃত শাহীনের ভায়েরা (স্ত্রীর বোনের স্বামী) মো. মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহীন বেঙ্গল গ্লাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তিনি কখনও কখনও বাইরের অফিসে কাজ করতে যান। বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চলের আকিজ হাউজে কাজ করতে যান। সেখান থেকে তিনি এবং তার এক সহকর্মী রাত ৭ টা ২২ মিনিটে একসঙ্গে বের হন। তারা ফুটপাতে দাঁড়িয়ে পাঠাও অ্যাপসে রিকোয়েস্ট দেন। দুজনে আলাদা রিকোয়েস্ট দেন। ফারুকের রাইডার আগে চলে আসলে তিনি চলে যান। তখন শাহীন ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শাহীন ফুটপাতে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন। এসময় তিনজন লোক এসে তার পেছনে দাঁড়ায়, আর মাইক্রোবাসটি আস্তে আস্তে তার সামনে চলে আসে। তখনও মোবাইল দেখছিলেন শাহীন। তিনি কিছু খেয়াল করেননি।

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’