বিএনপির শীর্ষ ৪ নেতার আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১০:০২আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১০:১৬

হাইকোর্ট হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির শীর্ষ চার নেতা। তারা হলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে এ আবেদন জমা দেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

এর আগে গত ৫ আগস্ট বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলা হয়।
পরে মামলার শুনানি নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। তাই এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান বিএনপির চার শীর্ষ নেতা।

প্রসঙ্গত, এবি সিদ্দিকীর দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ২৩ জুলাই বাদীর বাসায় রেজিস্ট্রি ডাকে চিঠি পাঠিয়েছেন বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকিও দেওয়া হয়েছে। এছাড়া এক মাসের মধ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ৯ জনকে আসামি করে ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন