মশার নতুন ওষুধ ডিএসসিসির পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ০১:২৫আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০১:৩২

মশার নতুন ওষুধের পরীক্ষা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা মশার ওষুধ প্রাথমিক পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিশেষজ্ঞরা। ভারতের টেগ্রোস কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড থেকে আমদানি করা এ ওষুধ দুটির নাম ম্যালাথিউন ৫% আরএফইউ (Malathion 5% RFU) ও ডেল্টামেথ্রিন ১১.২৫% ইএলভি (Deltamethrin 1.২৫% ULV)। পরীক্ষায় অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. নুরুজ্জামান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মিনতি সাহা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে দক্ষিণ নগর ভবনের বারান্দায় ওষুধ দু’টির ফিল্ডটেস্ট অনুষ্ঠিত হয়। ওই দিন প্রাথমিক পর্যায়ে পরীক্ষার ২০ মিনিট পর ৮৪ থেকে ১০০ ভাগ মশা জ্ঞান হারিয়েছে। ফলে ওষুধের মানসম্মত ‘কার্যকারিতা’ রয়েছে বলে প্রথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৭ আগস্ট) ২৪ ঘণ্টা পর ওই ওষুধের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এ পর্যায়ে ওষুধ দু’টি শতভাগ উত্তীর্ণ হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘ভারত থেকে আমদানি করা নমুনা ওষুধের ফিল্ড টেস্ট রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধটি শতভাগ কার্যকর। এটি ছিল প্রাথমিক পরীক্ষা। এতে সংগৃহীত নমুনার ম্যালাথিউন ৫% ও ডেলটাম্যাথরিন ১.২৫% নামে ওষুধ দু’টির শতভাগ কার্যকারিতা পাওয়া গেছে। তাই এটিকে আমরা শতভাগ উত্তীর্ণ ধরে নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী মশার কোনও ওষুধ সংগ্রহ করার আগে আমরা এভাবে পরীক্ষা করে থাকি। তারপর সে পরীক্ষার রিপোর্ট আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংএ পাঠাই। সেখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হলে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয়। সেখান থেকে চূড়ান্ত ফল আসলে আমরা ওষুধগুলো প্রয়োগ করবো।’
এ সময় উপস্থিত ছিলেন আইডিসিআরের (সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মিনতি সাহা, উদ্ভিদ সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি