আরও একমাস ডিএমপি কমিশনার থাকছেন আছাদুজ্জামান মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২০:৪৯

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে আরও একমাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামীকাল ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টম্বর পর্যন্ত তার এই নিয়োগ কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে তার অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে একমাস (ত্রিশ দিন) মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তক নিয়োগ প্রদান করা হলো।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ শেষ হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি তিনি ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। সাড়ে চার বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি সূত্রে জানা গেছে, কমিশনার আছাদুজ্জামান মিয়ার আগে দীর্ঘ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ; বর্তমানে যিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বেনজীর আহমেদ ২০১০ সালের ১৪ অক্টোবর থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ই এ চৌধুরী। ১৯৭৬ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। এরপর পর্যায়ক্রমে ডিএমপির কমিশনার ছিলেন– এএমএম আমিনুর রহমান, আব্দুর রকীব খন্দকার, মুহাম্মদ হাবিবুর রহমান, এম আজিজুল হক, এএইচএমবি জামান, এএমএম নসরুল্লাহ খান, মোহাম্মদ সালাম, এম এনামুল হক, গোলাম মোরশেদ, এএসএম শাহজাহান, আশরাফুল হুদা, মির্জা রকিবুল হুদা, এএন হুসেইন, একে আল মামুন, এএফএম মাহমুদ আল-ফরিদ, একেএম শামসুদ্দিন, মতিউর রহমান, কুতুবুর রহমান, আনোয়ারুল ইকবাল, আব্দুল কাইয়ুম, এসএম মিজানুর রহমান, নাইম আহমেদ, এবিএম বজলুর রহমান ও একেএম শহীদুল হক।

/এআরআর/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে