রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২২:১৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২২:৩৪

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম নাসিম (১৯)। রবিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার সকাল ১০টার দিকে রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর আরও জানায়, এখন টহল জোরদার করা হয়েছে। এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

/জেইউ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি