নতুন ১৮ ওয়ার্ডে মশক নিধনে কোনও জনবল নেই: ডিএনসিসি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ০১:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০১:২৫

বক্তব্য রাখছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডে মশক নিধন কাজের জন্য কোনও জনবল নেই। পুরান ওয়ার্ডেও জনবল কম। নতুন কর্মী ও জনবল নেওয়া প্রক্রিয়াধীন। তবু আমরা কাজ করে যাচ্ছি।’

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি। আমাদের বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমরা এখন থেকে সারাবছরই মশা নিয়ে কাজ করবো। আমরা ইতোমধ্যে কীটতত্ত্ববিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাসহ বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মশার কীটনাশক আমদানির সব সিন্ডিকেট ভেঙে নতুন ও অধিক কার্যকর কীটনাশক আমদানি করেছি; যা এখন ডিএনসিসির সব অঞ্চলে প্রয়োগ করা হচ্ছে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু ও এডিস নিয়ন্ত্রণে একটি আধুনিক গবেষণাগার তৈরি করার প্রস্তাব করেছি এবং এর মাধ্যমে আমরা একটি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট স্ট্রাটেজি তৈরি করে সে অনুযায়ী কাজ করবো। আমরা এরইমধ্যে বাংলাদেশ স্কাউটস ও বিএনসিসির সহায়তায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু আমরা চাই, জনগণ সম্পৃক্ত হোক। আমরা তথ্যপ্রযুক্তি ও যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল করেছি।’

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের আহ্বায়ক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিএমএ’র মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. মো. আব্দুল আজিজ প্রমুখ।

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের নীতিমালা জারি
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের নীতিমালা জারি
টেকসই নগর উন্নয়নে জাইকার সঙ্গে ডিএনসিসির মতবিনিময়
টেকসই নগর উন্নয়নে জাইকার সঙ্গে ডিএনসিসির মতবিনিময়
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে