নোয়াখালী সিজেএম আদালতের পেশকারসহ ৩ জনকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৯:০৮ আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:০৯

হাইকোর্ট অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের পেশকার নাজমুন নাহারসহ ৩ জনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত এক জামিন আবেদনের শুনানি শেষে সোমবার (১৯ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নাজমুন নাহার ছাড়া বাকি আসামিরা হলেন বিজন ভৌমিক, আফরোজা আক্তার ও জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেন। এদের মধ্যে নাজমুন নাহার ও আলমগীর স্বামী-স্ত্রী এবং আফরোজা হলেন আলমগীরের বোন।
আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসিনা জাহান হাজারী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত মোট ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পত্তি অর্জন করেন। এ ছাড়া ভুয়া প্রতিষ্ঠান মেসার্স ঐশী ট্রেডার্সের ব্যবসার আড়ালে মোট ২৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৬৬ টাকা অবৈধভাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন তারা।
গত ৫ আগস্ট অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের নোয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ এই ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলা দায়েরের দিনই দুদকের হাতে গ্রেফতার হন আলমগীর। তবে সেদিনই নোয়াখালীর আদালত থেকে তিনি জামিন পান।
এরপর মামলার অপর ৩ আসামি নাজমুন নাহার, আফরোজা আক্তার ও বিজন ভৌমিক হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাতে সাড়া না দিয়ে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
দুই মামলায় সাধন চন্দ্রের জামিন চেম্বার আদালতে বহাল
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও