অডিও, ভিডিও রেকর্ডকে সাক্ষ্য আইনে অন্তর্ভুক্তির জন্য আইন মন্ত্রণালয়কে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ১৮:০৭আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৮:১৪

দুদক

ইলেকট্রনিক রেকর্ডকে (অডিও-ভিডিও) দালিলিক প্রমাণ হিসেবে গ্রহণের জন্য সাক্ষ্য আইনকে যুগোপযোগী করা প্রয়োজন বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এ কারণে আইনটি যুগোপযোগী করতে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত আইন মন্ত্রণালয়ে এ চিঠি পাঠান।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। 

বর্তমানে বিদ্যমান আইনে ইলেকট্রনিক রেকর্ডকে আদালতে সাক্ষীসাবুদ বা দলিল হিসেবে ব্যবহারের সুযোগ নেই। আদালতে সাক্ষীসাবুদ ব্যবহারের নীতি পদ্ধতি বিষয়ে আমাদের দেশে রয়েছে ১৮৭২ সালের এভিডেন্স অ্যাক্ট। এতে দু’ধরনের এভিডেন্সের কথা আছে। প্রথমত: মৌখিক অর্থাৎ সাক্ষী আদালতে উপস্থিত হয়ে যা কিছু বর্ণনা করেন, দ্বিতীয়ত, ডক্যুমেন্টারি অর্থাৎ আদালতের নিরীক্ষণের জন্য যেসব ডক্যুমেন্ট উপস্থাপন করা হয়। ডক্যুমেন্ট হিসেবে যে পাঁচটি উদাহরণ এভিডেন্স অ্যাক্টের ধারা ৩-এ দেওয়া আছে, তাতে ইলেকট্রনিক অডিও বা ভিডিও অথবা অডিও-ভিজুয়াল রেকর্ড গণ্য হিসেবে নেই।

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী