তদন্তের ক্ষেত্রে আমাদের সক্ষমতা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১৭:৪০আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৭:৪৩

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তদন্তের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার (২১ আগস্ট) জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) প্রতিনিধি ফিলিয়াট ম্যাটসেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। এ সময় ইকবাল মাহমুদ এই মন্তব্য করেন।
বৈঠকে ফিলিয়াট ম্যাটসেজা দুদকের প্রতিরোধ কার্যক্রমসহ সার্বিক কার্যক্রমের বিষয়ে জানতে চান।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সব কার্যক্রম সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করছে দুদক। প্রতিকারমূলক কার্যক্রমের ফলাফল স্বয়ংক্রিয়ভাবেই প্রতিরোধমূলক কার্যে পরিগণিত হয় বলে অনেকেই মনে করেন। কারণ, দুর্নীতির অভিযোগ তদন্ত এবং প্রসিকিউশনের মাধ্যমে অপরাধীদের শাস্তি হলে তা দুর্নীতি প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশন বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে জাগ্রত করা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২৮ হাজার ‘সততা সংঘ’ গঠন করা হয়েছে।
এই সংঘের প্রতিটি কমিটিকে বছরে প্রায় ৪ হাজার ২০০ টাকা দেওয়া হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এই সামান্য অর্থ দিয়ে তারা বছরব্যাপী দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, নাটকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। এছাড়া গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা, উপজেলা পর্যায়ের স্বচ্ছ ও সৎ মানুষদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
ইকবাল মাহমুদ বলেন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা আনতে কমিশন ২৮টি প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছে। দুর্নীতি প্রতিরোধে কমিশন বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংয়ের ওপর অধিক গুরুত্বারোপ করছে।
দুদক চেয়ারম্যান বলেন, তাত্ত্বিকভাবে অনেকে বলেন, অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে দুর্নীতিও বিকশিত হয়। কমিশন এই দুর্নীতিকেই নিয়ন্ত্রণ ও নির্মূলে নিরলসভাবে কাজ করছে। প্রতিদিন কমপক্ষে ১০টি স্থানে অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
ফিলিয়াট ম্যাটসেজা দুদকের কার্যক্রমের প্রশংসা করে বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে দুর্নীতি প্রতিরোধমূলক কাজে ইউএনডিপি’র সহযোগিতার ক্ষেত্র রয়েছেও বলে জানান তিনি।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
পরীক্ষার ফি কমালো জাতীয় বিশ্ববিদ্যালয়, সময়সূচি পুনর্নির্ধারণ
পরীক্ষার ফি কমালো জাতীয় বিশ্ববিদ্যালয়, সময়সূচি পুনর্নির্ধারণ
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ