কলেজছাত্র রাজীব নিহতের মামলায় ১৪ বারেও জমা হয়নি প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১১:৫২আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:০৮

রাজীব হাসান

দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র রাজীব হোসেনের নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ বারেও আদালতে জমা হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর ফের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ আগস্ট ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার  উপ-পরিদর্শক আফতাব আলী প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) নিজাম উদ্দিন এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। তার হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকজন পথচারী তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জোড়া দিতে পারেননি।

ওই বছরের ১৬ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

এ ঘটনায় প্রথমে দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে রাজীব মারা যাওয়ায় ধারা পরিবর্তন করে দণ্ডবিধির ৩০৪(ক) অন্তর্ভুক্ত করা হয়।

মামলার আসামি বিআরটিসি বাসের চালক মো. ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসের চালক মো. খোরশেদ বর্তমানে কারাগারে রয়েছেন।

আসামিদের গত বছরের ৫ এপ্রিল ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর একই বছরের ৮ এপ্রিল আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান