ঢাবি শিক্ষক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অবৈধ: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৯:২০ আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:২২

হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নিজ বিভাগে যোগদানে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (২৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে ড. ফরিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী সীমন্তী আহমেদ। পরে জ্যোতির্ময় বড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয় রেগুলেশন অনুসারে কেবল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনও স্টাফকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন। তবে যাকে ছুটিতে পাঠানো হবে তিনি চাইলে চ্যান্সেলরের কাছে আপিল করতে পারেন। কিন্তু কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এখতিয়ার সিন্ডিকেটের নাই। অথচ ২০১৭ সালের ১২ জুলাই সিন্ডিকেট ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। পরের দিন একটি চিঠির মাধ্যমে রেজিস্ট্রার এ বিষয়টি তাকে অবহিত করেন। চিঠিতে বলা হয়, ‘১২ জুলাই থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আপনাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো। বাধ্যতামূলক ছুটিকালীন আপনাকে বিভাগীয় সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয়েছে।’
পরে ২০১৭ সালের ১৬ জুলাই ড. ফরিদী কোন কর্তৃত্ব বলে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের জবাব না পাওয়ায় ২০ জুলাই হাইকোর্টে তিনি রিট দায়ের করেন। পরে ২০১৭ সালের ২৪ জুলাই শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।
জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, ‘শুনানি শেষে ড. ফরিদীকে নিজ বিভাগে ফেরার বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর ফলে রুশদ ফরিদীকে সিন্ডিকেটের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবৈধ হওয়ায় তার দায়িত্ব পালনে আর বাধা থাকছে না।’

 

/বিআই/ওআর/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সর্বশেষ খবর
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী