বিমান বাহিনীর কেনা ৫ পরিবহন বিমানের একটি দেশে পৌঁছেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ২১:৫৬ আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২২:১১

ঢাকায় ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে সি-১৩০ জে পরিবহন বিমানকে বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক পাঁচটি সি-১৩০ জে পরিবহন বিমান কিনেছে সরকার। এজন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে ক্রয় চুক্তিও করা হয়েছে। পাঁচটি বিমানের মধ্যে সি-১৩০ জে মডেলের একটি বিমান যুক্তরাজ্য থেকে ফেরি ফ্লাইটের মাধ্যমে রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে।

বাকি চার বিমান পর্যায়ক্রমে যুক্তরাজ্য থেকে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সি-১৩০ জে পরিবহন বিমান উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পরিবহন বিমান যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশ-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, পরিবহন বিমানটির অবতরণ উপলক্ষে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ, বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী