জাবির দুই সাংবাদিককে হুমকির ঘটনায় ডুজার নিন্দা

ঢাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ০৭:০৭আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একইসঙ্গে উপাচার্যকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ আগস্ট) সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিমের পক্ষে দফতর সম্পাদক কবিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রথম আলোর জাবি প্রতিনিধি মাইদুল ইসলাম ও বাংলাদেশ প্রতিদিনের শরীফুল ইসলাম সীমান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে যান। উপাচার্য দুই ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করার পর একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ছাত্রলীগের মাঝে বণ্টনের অভিযোগ সম্পর্কে উপাচার্যের বক্তব্য জানতে চান। এ প্রশ্ন করামাত্র উপাচার্য সাংবাদিকদের ওপর প্রচণ্ড রেগে যান এবং এমন প্রশ্ন করার সাহস কোথায় পেলো বলে সাংবাদিকদের ধমকাতে থাকেন। পরে সাংবাদিকরা সুনির্দিষ্ট অভিযোগ আছে জানালে উপাচার্য তথ্যের সোর্স বলতে বলেন। কিন্তু, সাংবাদিকরা সোর্সের গোপনীয়তা রক্ষা করার স্বার্থে তা প্রকাশ করেননি। এতে উপাচার্য আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে দুই সাংবাদিকের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।’

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ