দশম সংসদে কোরাম সংকটে অপচয় ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১২:০৭আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৩:৫৪

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে। এই সময়ের অর্থমূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা।

দশম জাতীয় সংসদের প্রথম থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে  অক্টোবর ২০১৮) ওপর পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এই গবেষণা প্রতিবেদনটি ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রকাশ করা হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২৩টি অধিবেশনের মধ্যে কোরাম সংকটের কারণে ব্যয় হওয়া সময় মোট সময়ের ১২ শতাংশ। ২৩টি অধিবেশনে প্রতি কার্যদিবসে গড়ে ২৮ মিনিট অপচয় হয়েছে কোরাম সংকটের কারণে।

প্রতি কার্যদিবসে গড় কোরাম সংকট আগের সংসদের তুলনায় কিছুটা কমেছে। অষ্টম সংসদে প্রতি কার্যদিবসে কোরাম সংকটের কারণে অপচয় হয় ৩৭ মিনিট, নবম সংসদে ৩২ মিনিট ও দশম সংসদে অপচয় হয়েছে ২৮ মিনিট।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ন্যূনতম ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম গঠিত হয়। কোরাম গঠিত হলেই অধিবেশন শুরু হয়। আর ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম সংকট হয়। কোরাম সংকট হলে অধিবেশন শুরু করা যায় না।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক
সারের সংকট নেই, কিছু কৃষকের অগ্রিম মজুতের কারণে সমস্যা হয়েছে: প্রতিমন্ত্রী
সারের সংকট নেই, কিছু কৃষকের অগ্রিম মজুতের কারণে সমস্যা হয়েছে: প্রতিমন্ত্রী
লেস্টারের সঙ্গে চুক্তির শেষ বছরে হামজা, তাকে পেতে মরিয়া যে ক্লাব 
লেস্টারের সঙ্গে চুক্তির শেষ বছরে হামজা, তাকে পেতে মরিয়া যে ক্লাব 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!