বঙ্গবন্ধু হত্যা মামলার তিন নম্বর আসামি হতেন জিয়া: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ০০:২১আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০০:২৪

বঙ্গবন্ধু হত্যা মামলার তিন নম্বর আসামি হতেন জিয়া: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যখন বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জ গঠন করা হয়, তখন জিয়াউর রহমানের নাম পাতায় পাতায় পাওয়া গেছে। কিন্তু তার সৌভাগ্য, তখন তিনি জীবিত ছিলেন না। না হলে এই মামলার তিন নম্বর আসামি হতেন জিয়াউর রহমান।’

বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানের আমলে ফারুক, রশিদকে দেশের বাইরে রাখার পরিকল্পনা করা হয়। এমন ঘটনাও জানি, তাদের ধরে মাসের পর মাস ক্যান্টনমেন্টে রেখে দেওয়া হয়েছিল। এমনকি তাদের ধরে কয়েকবার বিমানে তুলে লিবিয়া পাঠিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করেননি। এতে এটাই প্রমাণ হয় যে, জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বাংলাদেশ চায়নি, এখনও চায় না। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন, এটা বিএনপির কাছে চক্ষুশুল। এটা তারা সহ্য করতে পারছে না। বিএনপি কখনও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে নাই। তারা ক্ষমতায় এসেছে হত্যার রাজনীতির মাধ্যমে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করেছে এবং নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এরপর খুনি মোশতাক ও জিয়ার নিজেদের সাহস ছিল না বলে ষড়যন্ত্র করে জুনিয়র অফিসারদের দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে তারা এর ফল ভোগ করেছে।’  

ব্যারিস্টার ফজলে নুর তাপসের সঞ্চালনায় এবং অ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন ও কনসার্ট
কক্সবাজারে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শোডাউন ও কনসার্ট
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল: এসপি ও ওসির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আবু হানিফের
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের মেশিনে পড়ে প্রাণ গেল শিশুর
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের মেশিনে পড়ে প্রাণ গেল শিশুর
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
হান্নান মাসউদকে ঘিরে অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি