অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল পরিদর্শনে যাবেন হাইকোর্টের বিচারপতিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৯, ২২:২০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২২:২৩

হাইকোর্ট প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ অনুসারে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহ পরিদর্শন করবেন হাইকোর্টের বিচারপতিরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক যশোর, মাগুরা ও সাতক্ষীরায়; বিচারপতি মো. রেজাউল হক নরসিংদী; বিচারপতি মামনুন রহমান রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান; বিচারপতি বোরহান উদ্দিন চট্টগ্রাম ও কক্সবাজার; বিচারপতি সৌমেন্দ্র সরকার ফরিদপুর ও গোপালগঞ্জ; বিচারপতি ওবায়দুল হাসান ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জ; বিচারপতি মো. শওকত হোসেন ঢাকা ও নারায়ণগঞ্জ; বিচারপতি এফআরএম নাজমুল আহাসান দিনাজপুর ও পঞ্চগড় এবং বিচারপতি এএনএম বসির উল্লাহ নাটোরের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহ পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে বিচারপতিরা স্থানীয় জেলা ও দায়রা জজ আদালত ও তার অধস্তন আদালতসমূহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ বিশেষ জজ আদালত পরিদর্শন করবেন। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধীনস্ত আদালতসমূহও তারা পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে পরিদর্শনের জন্য বিচারপতিদের সফরসূচি এখনও প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
ভালো নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব শিক্ষকের
ভালো নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব শিক্ষকের
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ