লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

লন্ডন প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ২৩:২৬আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২৩:৪৩

রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাচ্ছেন লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসমিন

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) বিকাল চারটার দিকে তাকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। 

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এরপর সেন্ট্রাল লন্ডনের হোটেল হিলটনের লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

এর আগে, শনিবার (৩১ আগস্ট) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়ে। আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাড়া না বাড়িয়েও রেলওয়ের আয় বৃদ্ধি, কত টাকা বাড়লো?
ভাড়া না বাড়িয়েও রেলওয়ের আয় বৃদ্ধি, কত টাকা বাড়লো?
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
লাতিন আমেরিকায় অনেকেই কেন স্পেনের জয় চাইছেন
লাতিন আমেরিকায় অনেকেই কেন স্পেনের জয় চাইছেন
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু