মানিক মিয়া এভিনিউয়ে মাইক্রোবাসে হঠাৎ আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

মানিক মিয়া এভিনিউয়ে মাইক্রোবাসে হঠাৎ আগুন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লেগে যায়। এতে গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ও যাত্রী অক্ষত রয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার রায়হানুল আশরাফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকালে মানিক মিয়া এভিনিউয়ে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো ঘ-১১-৪৩২৫) চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। গাড়ির ভেতরে মালিক সাইফুদ্দিন ও চালক ছিলেন। তারা দ্রুত বের হয়ে যান।
রায়হানুল আশরাফ বলেন, ‘ওভার হিটের (অতিরিক্ত উত্তাপ) কারণে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। গাড়িটিতে জ্বালানি হিসেবে গ্যাস ও পেট্রোল ব্যবহার করা হতো।’ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, গাড়ির সামনে ইঞ্জিনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
ফোনের স্টোরেজ ফুল? এক ক্লিকেই খালি করুন জিবির পর জিবি
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড, পরে বদলে এমবোলোকে লাল কার্ড কেন?
প্রথমে আর্জেন্টিনার পারেদেসকে হলুদ কার্ড, পরে বদলে এমবোলোকে লাল কার্ড কেন?
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
বন্যায় কয়েক কোটি টাকা ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
বন্যায় কয়েক কোটি টাকা ফসল নষ্ট, পচে গেছে শাকসবজি
সর্বাধিক পঠিত
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ