ঘরে বসে অ্যাপসে পূরণ করা যাবে ভাড়াটিয়া তথ্য ফরম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২১

ঘরে বসে অ্যাপসে পূরণ করা যাবে ভাড়াটিয়া তথ্য ফরম এখন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ঢাকার নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য ফরম পূরণ করতে পারবেন। এই তথ্য সরাসরি ডিএমপির সার্ভারে জমা হবে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে কমিশনার আছাদুজ্জামান মিয়া সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) বা নাগরিক তথ্য ব্যবস্থাপনার পদ্ধতির একটি অ্যাপস উদ্বোধন করে এই তথ্য জানান।
এতদিন নাগরিকদের অ্যানালগ পদ্ধতিতে তথ্য ফরম পূরণ করে থানায় জমা দিতে হতো। আজ থেকে নাগরিকরা স্মার্ট ফোনের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে তথ্য ফরম পূরণ করে জমা দিতে পারবেন।
যেভাবে অ্যাপস ডাউনলোড করা যাবে
ইন্টারনেট সংযোগ থাকা স্মার্ট ফোন দিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে CIMS DMP লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি চলে আসবে। এরপর সেটি ডাউনলোড দিতে হবে। ডাউনলোডের পর মোবাইল নম্বর দিয়ে সাইন ইন বা লগ ইন করতে হবে। লগ ইনের পর নাগরিকরা তথ্য ফরম পূরণ করতে পারবে। এতে পরিবারের সদস্য সংখ্যা, তাদের নাম, গৃহপরিচারিকার নাম, গাড়িচালকের নাম, এনআইডি নম্বরসহ আরও কিছু তথ্য ইনপুট দিতে হবে। এরপর সাবমিট করতে হবে।
সংশ্লিষ্ট থানা সেটি কোয়ারি শেষে ফিরতি বার্তায় নাগরিককে জানিয়ে দেবে তার তথ্য ফরমটা যথাযথভাবে নিবন্ধিত হয়েছে। আর যদি কোনও তথ্য দেওয়ার প্রয়োজন হয় তাও জানানো হবে। তথ্য ফরম যথাযথভাবে পূরণ হলে সেটি ডিএমপির প্রধান সার্ভারে জমা থাকবে।

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম