গুলশানে ১৩৬৮ ক্যান বিয়ারসহ মাদক কারবারি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

জব্দ করা বিয়ার রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ক্যানসহ মো. লিটন (৩০) নামে এক  মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বর সার্কেলের ৯ নম্বর রোডে একটি প্রাইভেটকার থামান র‌্যাবের সদস্যরা। এ সময় তারা ওই প্রাইভেটকার থেকে ১৩৬৮ ক্যান বিয়ার উদ্ধারসহ লিটনকে আটক করেন।

র‌্যাব জানায়, আটক লিটন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনপুটিয়া আমিনপাড়া এলাকার  মো. রফিকের ছেলে।

র‌্যাব-১ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। মাদক কারবারি লিটন সেখানে বিয়ারের ক্যানগুলো সরবরাহ ও বিক্রির জন্য অবস্থান করছিল। এ সময় হাতেনাতে তাকে আটক করা হয়।’ 

র‌্যাবের হেফাজতে মাদক কারবারি লিটন র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন জানায়, সে পেশায় প্রাইভেটকারচালক। প্রাইভেটকার চালানোর আগে সে একটি বায়িং হাউজে কাজ করতো। মাদকাসক্ত হওয়ার পর লিটন মাদকের কারবারে জড়িয়ে পড়ে। পাঁচ বছর যাবৎ সে মাদকের চালান সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মাদকের প্রতিটি চালান সরবরাহের জন্য লিটন ১০ হাজার টাকা করে পায় বলেও স্বীকার করেছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম জানান, লিটন মাদক কারবারি সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটের মূল হোতা টঙ্গী এলাকার একজন বড়মাপের মাদক কারবারি। তার কাছ থেকে চালানটি সংগ্রহ করে প্রাইভেটকারে গুলশানে নিয়ে আসে লিটন।

লিটনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ