মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৪ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪১

রাজধানীর মুগদা এলাকার ম্যাপ রাজধানীর দক্ষিণ মুগদার ওয়াবদা গলিতে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. আশরাফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ছাদে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে যান। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আশরাফুল শরীয়তপুর জেলার পালং উপজেলার চড়কান্দি গ্রামের মনির খাঁর ছেলে।
নিহতের মামা দেলোয়ার হোসেন বাদশা মিয়া জানান, ঘটনাস্থল থেকে গুরতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিন ভাইয়ের মধ্যে আশরাফুল দ্বিতীয় ছিলেন। তিনি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এআরআর/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা