অপ্রচলিত লাভজনক কৃষির দিকে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯

অপ্রচলিত লাভজনক কৃষির দিকে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ধাননির্ভর কৃষির পাশাপাশি অপ্রচলিত লাভজনক কৃষির দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কফি, কাজুবাদাম, অ্যাভোকাডোসহ বিভিন্ন অধিক মূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের।’

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নর্থ ইন্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রিক হার্বাড সৌজন্য সাক্ষাত করতে এলে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কফি উৎপাদন করছি এবং এটার উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছি। এর জন্য আমরা কিছুসংখ্যক কৃষকদের ভিয়েতনামে পাঠাবো হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য। আমরা চাই কৃষিজাত পণ্য রফতানি করতে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে।’

রিক হার্বাড বলেন, ‘আমরা ২০১১ সালে বান্দরবানের রুমা উপজেলায় কৃষকদের মাধ্যমে ৫০০টি কফি গাছের চারা দিয়ে কফি চাষ শুরু করি। বর্তমানে সাজেক ভ্যালিসহ আমাদের মোট গাছের সংখ্যা ১ লাখ ৫০ হাজার। বিগত দুই বছর ধরে সম্পূর্ণ বাংলাদেশের কফি বাজারজাত করছি এবং রফতানি করছি। নর্থ ইন্ড জিইএস ফাও মনে করে- বাংলাদেশের কফি বিশ্বমানের। এটার চাষ পরিবেশের জন্য উপযোগী। পানি কম লাগে, পোকামাকড় ও রোগজীবাণুর আক্রমণ নেই। কফি গাছ ৩ বছর বয়স থেকে ফলন দেয় এবং ৯০ বছর পর্যন্ত অব্যাহত থাকে।’

/এসআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ড ম্যাচের আগে শক্তি সঞ্চয় করছেন মেসি!
ইংল্যান্ড ম্যাচের আগে শক্তি সঞ্চয় করছেন মেসি!
কিডনি রোগীরা কি লেবুর পানি খাবেন
কিডনি রোগীরা কি লেবুর পানি খাবেন
আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি
আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ