ইমরান এইচ সরকারের ওপর হামলা মামলার প্রতিবেদন ২৩ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২

ইমরান এইচ সরকার

শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ২৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র দে (উপ-পরিদর্শক) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (উপ-পরিদর্শক) নিজাম উদ্দিন এ তথ্য জানান

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার শিকার হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঘটনার দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়। 

/টিএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’