ঢাবি সিনেট থেকে শোভনের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আখতারুজ্জামান সিনেট সদস্যপদ থেকে শোভনের পদত্যাগের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘শোভনের পাঠানো চিঠি আমি পেয়েছি। অলরেডি অফিসকে চিঠি দিয়েও দিয়েছি। বিধিবিধান দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শোভনের চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি থাকেন। গত ২৬ জুন অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে ৫ ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য মনোনীত হন।

/এসএমএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা