‘শিক্ষাদান যেন সার্টিফিকেট দান না হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬

এইচ এম জহিরুল হক শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর ড. এইচ এম জহিরুল হক। তিনি বলেন, ‘শিক্ষা মানেই হচ্ছে প্রায়োগিক শিক্ষা। শিক্ষাদান এমন হতে হবে যেন এটা সার্টিফিকেট দান না হয়।’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘যোগ্য গ্রাজুয়েট গড়তে প্রায়োগিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে সাপ্তাহিক এ আয়োজন। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি, বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ইউল্যাব উপাচার্য বলেন, ‘শিক্ষা হাতেকলমে দিতে হবে, বাস্তবে বোঝাতে হবে। সাহিত্যেরও প্রায়োগিক শিক্ষা আছে। সব বিষয়কেই প্রায়োগিক করে তোলা সম্ভব।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী,  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান, ইউল্যাবের ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান শিপু।

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান