জবির দক্ষিণ গেটের লেগুনাস্ট্যান্ড ফের উচ্ছেদ

জবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৯

উচ্ছেদ অভিযানে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দক্ষিণ গেটের সামনের অবৈধ লেগুনাস্ট্যান্ড ফের উচ্ছেদ করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে গেটটির দু’পাশের ফুটপাথে গড়ে তোলা প্রায় ৩০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে গেটটি খুলে দেওয়া হয়। এর আগে বিশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের সামনে উচ্ছেদের সময় বেশ কয়েকটি লেগুনা ও মিনিবাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে রড ও টিন দিয়ে বন্ধ রাখা গেটটিও উন্মুক্ত করেন। তবে পরদিনই ফের গেটটি বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুনরায় বসানো হয় লেগুনা ও মিনিবাস স্ট্যান্ড। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ পুনরায় উচ্ছেদ অভিযান চালান।
শিক্ষার্থীদের মিছিল শিক্ষার্থীরা বলেন, আমরা দু’দিন আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দেখা করে লেগুনাস্ট্যান্ড সম্পূর্ণভাবে তুলে দিয়ে দ্বিতীয় গেট সংস্কারসহ পুরোপুরি অবমুক্ত করার দাবি জানাই। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। লেগুনাস্ট্যান্ড সম্পূর্ণভাবে উঠিয়ে না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উচ্ছেদ অভিযানে শিক্ষার্থীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও লেগুনাস্ট্যান্ডের লোকদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, জবির আশেপাশে কোনও দোকান বা স্ট্যান্ড থাকতে পারবে না। আমাদের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য দক্ষিণ গেটটি খোলামেলা রাখতে চাই।’

/আইএ/
সম্পর্কিত
শিক্ষায় উল্টো স্রোত, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
সর্বশেষ খবর
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি