স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু রোগীদের এলাকাভিত্তিক তথ্য পাওয়া যাচ্ছে না: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউটন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন

বারবার বলা হলেও স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগীদের এলাকাভিত্তিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কী পরিমাণ ডেঙ্গু রোগী রয়েছে, সে বিষয়ে আমরা বারবার বলার পরেও স্বাস্থ্য অধিদফতরে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আমাদের  নির্দিষ্ট করে এলাকাভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা দেওয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অর্জিত অভিজ্ঞতা বিষয়ে মেয়র এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রসঙ্গত, ডিএসসিসিতে ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে একটি আলাদা বিভাগ চালু করার জন্য প্রাথমিক অভিজ্ঞতা অর্জন ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সিঙ্গাপুর যান ডিএসসিসি মেয়র। সেদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে তার সঙ্গে আরও যান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ।

মেয়র বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থানকালে তারা সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সির সঙ্গে এডিস মশক নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন,  কর্মপদ্ধতি অবলোকন, পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্যগত নানা বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করেছি। সিঙ্গাপুর থেকেই ডেঙ্গু কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট, সার্ভিলেন্স, ডেঙ্গু কন্ট্রোল, রিস্ক অ্যাসেসমেন্ট, কেস ম্যানেজমেন্ট, ডেঙ্গু আউটব্রেকসহ সার্বিক বিষয়ে আমরা অভিজ্ঞতা বিনিময় করেছি। পাশাপাশি সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটা সমঝোতা সই হয়েছে।’
সাঈদ খোকন বলেন, ‘এবছর ডেঙ্গু সারাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে।  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ডেঙ্গু  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো। বর্তমানে ঢাকায় এর প্রকৌপ উল্লেখযোগ্য হারে কমেছে। তবে সারাদেশে এখনও উল্লেখযোগ্য হারে রয়েছে। তবে কীভাবে এর স্থায়ী সমাধান করা যায়, সে বিষয়ে কাজ করছি।’

মেয়র বলেন, ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট’ নামে বিভাগ স্থাপনের জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। আমাদের যে জনবল কাঠামো রয়েছে, তা সংশোধনের মাধ্যমে এটি করা হবে।’

পরে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শরিফ আহমেদ সিঙ্গাপুরের অভিজ্ঞতা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি: কৃষিমন্ত্রী
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
হাসপাতাল না খুললে তোদের হত্যা করা হবে, আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
দেশে চারদিনে ৬০টি ককটেল বিস্ফোরণ, ২২ গাড়িতে আগুন
অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ 
অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ 
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা