কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আদালতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯

সফিকুল আলম ফিরোজ রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আদালতে হাজির করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে নেওয়া হয় তাকে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে তার রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী জানান, সফিকুলকে এজলাসে তোলার পর ধানমন্ডি থানার অস্ত্র আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নুর উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করবেন এবং একই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আশিকুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে হলুদ রংয়ের বিশেষ ধরনের ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ সফিকুল ইসলাম ফিরোজসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া অভিযানে ক্যাসিনো চালানোর বিভিন্ন সরঞ্জাম ও জুয়া খেলার বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন সকালে সফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়। 

/টিএইচ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান