কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ১০ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৯

সফিকুল ইসলাম ফিরোজ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দায়ের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানমন্ডি থানায় অস্ত্র আইনে দায়ের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুর উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। একই থানায় মাদক আইনে দায়ের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আশিকুর রহমানও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ সফিকুলসহ ৫ জনকে আটক করে র‌্যাব। এসময় ক্যাসিনো চালানো ও জুয়া খেলার বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে সফিকুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের