এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শেষ হলো পথশিশুদের শিল্প প্রদর্শনী ‘আর্ট ফর ড্রিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪১ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৭

‘আর্ট ফর ড্রিম‘ শিল্প আয়োজনে অংশ নেওয়া পথ শিশুরা



পথশিশুর থাকার জায়গা নয়, পরিবারই হোক নিরাপদ আবাস—এমন আশাবাদ দিয়েই শেষ হয়েছে সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘আর্ট ফর ড্রিম’। রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে স্বেচ্ছাসেবামূলক সামাজিক ও দাতব্য সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) ও শিল্প সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান গ্যালারি কারিকরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই দাতব্য শিল্প আয়োজন। যেতে হবে বহুদূর, স্বপ্ন দেখা হোক বিরামহীন—এমন প্রতিপাদ্যকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত চ্যারিটেবল আর্ট এক্সিবিশন আর্ট ফর ড্রিমের উদ্বোধন করেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের প্রতিনিধিদল। গত বৃহস্পতিবার ওয়াশপুর গার্ডেন সিটিতে অবস্থিত পথশিশুদের স্থায়ী নিবাস পিস হোমে দেয়াল রঙ করার মধ্য দিয়ে উদ্বোধন হয় তিন দিনব্যাপী এই আয়োজনের।


আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান লিডোর আমন্ত্রণে লিডো পরিচালিত পিস হোমে এসেছিলেন বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপিদের দুটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের একটির নেতৃত্বে ছিলেন সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট মেম্বার ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যানা মেইন এমপি ও আরেকটির নেতৃত্বে ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টিও ডেপুটি চেয়ারপারসন ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পল স্টুয়ার্ট স্কাউলি।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজ আহমেদ, ডেপুটি চেয়ারম্যান আব্দুস হামিদ, অক্সফোর্ড ব্রাঞ্চের চেয়ারম্যান আব্দুল মুবিন ও আব্দুল কাদির প্রমুখ।

‘আর্ট ফর ড্রিম‘ শিল্প আয়োজনে অংশ নেওয়া পথ শিশুরা
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ স্ট্রিট চিলড্রেন বাংলাদেশ এর চেয়ারম্যান মাইক শেরিফ এবং আর্ট ফর ড্রিমের সহ-আয়োজক প্রতিষ্ঠান গ্যালারি কারিকরের ব্যবস্থাপনা পরিচালক জিন্নাতুল করিম ।
আয়োজনের অংশ হিসেবে তারা পিস হোমের গার্লস রুমের দেয়ালে চিত্রাঙ্কন, উন্মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। শিশুদের অংশগ্রহণে পরিবেশনায় ছিল মার্শাল আর্ট, নাটিকা, নৃত্য এবং প্রীতি ক্রিকেট ম্যাচ।

‘আর্ট ফর ড্রিম‘ শিল্প আয়োজনের আয়োজকরা
পরিবেশনা শেষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্রদত্ত ক্রিকেট খেলা সামগ্রী উপহার দেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারপারসন ও কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট পল স্টুয়ার্ট স্কাউলি।
আলোচনায় বাংলাদেশের শিশুদের সমস্যা ও সম্ভাবনা এবং লিডোর কার্যক্রমের কথা তুলে ধরেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এবং আর্ট ফর ড্রিম এর উদ্দেশ্য ও প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরেন শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদার।
আলোচনায় শিশুদের অবস্থা উন্নয়নে এবং পথশিশুদের ঝুঁকি কমানো ও পুনর্বাসনে কাজ করার আশ্বাস জানান ব্রিটিশ প্রতিনিধি দলের দলনেতা অ্যানা মেইন এমপি।
উল্লেখ্য, গত মে মাসে লন্ডনে অনুষ্ঠিত স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৯ এ অংশ নিয়েছিল লিডোর শিশুরা এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সেমিফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। পাশাপাশি ব্রিটিশ এমপিদের সঙ্গেও একটি প্রীতি ম্যাচে অংশ নেয় তারা এবং বিজয়ী হয়। এছাড়া কালচারাল ও সামাজিক নানা আয়োজনে অংশ নিয়ে নিজেদের অধিকার ও পরিচয় সংকটের কথা তুলে ধরে আন্তর্জাতিক নীতি নির্ধারকদের কাছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি
আর্ট ফর ড্রিম শিরোনামে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত এই শিল্প প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে লিডো প্রতিষ্ঠিত পিস হোমের শিশু ও শিল্পী শাহানা মজুমদারের আঁকা ছবি।
গত ৩১ আগস্ট পিস হোমে আয়োজিত আর্ট ক্যাম্পে শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদারের তত্ত্বাবধানে এই ছবিগুলো আঁকে শিশুরা। শিশুদের পাশাপাশি মাউন্টেইন, সি অ্যান্ড মাউন্টেইন, রিভার, প্যাডি ফিল্ড ইত্যাকার শিরোনামে নান্দনিক সব ল্যান্ডস্কেপ ছবি এঁকেছেন শাহানা মজুমদার আর শিশুদের ছবিগুলো প্রদর্শিত হয় ড্রিম শিরোনামে।
প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থ শিশুদের অধিকতর জীবনমান উন্নয়নে দেওয়া হবে। এ কারণে যারা আগ্রহ দেখিয়েও ছবি সংগ্রহ করতে পারেননি তাদের জন্য এই প্রদর্শনীর ছবি কেনার সুযোগ থাকছে এখনও- এমনটাই মন্তব্য আয়োজকদের।

‘আর্ট ফর ড্রিম‘ শিল্প আয়োজনে প্রদর্শিত চিত্রকর্ম
ইভেন্ট সহযোগী ভাস্টের নির্বাহী ও আর্ট ফর ড্রিমের সমন্বয়ক এবিসি জাবেরের সঞ্চালনায় আয়োজিত আর্টিস্ট টক ও সমাপনী অনুষ্ঠানে কথা বলেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, শিল্পী ও অধিকার কর্মী শাহানা মজুমদার এবং স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৯ এর বাংলাদেশ স্কোয়াডের সদস্য এবং আর্ট ফর ড্রিমের অন্যতম শিল্পী জেসমিন আক্তার।
শিশুদের কল্যাণে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ কাউন্সিল এবং পাশে থাকছে ভাস্ট, হালদা ভ্যালী, সমকাল, বাংলা ট্রিবিউন, দি পেজেস, স্পাইস এফ এম ৯৬.৪ প্রমুখ। উল্লেখ্য, আয়োজনটি উৎসর্গ করা হয়েছে পিস হোমের সদ্য পরলোকগত শিশু ফরিদ বাবুকে, যে গত ১৫ সেপ্টেম্বর এপিলেপ্সি ও থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিনজন রিমান্ডে
সর্বশেষ খবর
বিশ্ব স্বাস্থ্য সামিটে যাননি ড. ইউনূস, আলোচক হিসেবে থাকছেন জুবাইদা রহমান
বিশ্ব স্বাস্থ্য সামিটে যাননি ড. ইউনূস, আলোচক হিসেবে থাকছেন জুবাইদা রহমান
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: মাহ্দী আমিন
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: মাহ্দী আমিন
সিঙ্গাপুরে কম খরচে বিশ্রামের ঠিকানা ওয়েলনেস সেন্টারে যেসব সুবিধা মিলবে
সিঙ্গাপুরে কম খরচে বিশ্রামের ঠিকানা ওয়েলনেস সেন্টারে যেসব সুবিধা মিলবে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী