ঢাবিতে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিলো ডাকসু

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩১

ডাকসুর সভা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ডাকসু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক মৌলবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। পরিবেশ পরিষদের সভায় সামরিক স্বৈরাচারের মদদপুষ্ট সংগঠন জাতীয় ছাত্র সমাজ এবং  ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল। এটি কোনও প্রস্তাব নয়, একটি সিদ্ধান্ত। আজ থেকে সব ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ।’

সভা সূত্রে জানা গেছে, ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে সব সদস্য সর্বসস্মতিক্রমে প্রস্তাবটি সমর্থন করেন। ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে ডাকসুর গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে যেন একটি ধারা সংযোজন করা হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানিয়েছেন সদস্যরা।

সভা শেষে সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালরে প্রশাসনকে বলেছি, টাকার বিনিময়ে শিক্ষা এ ধরনের কোনও দর্শন ডাকসু বিশ্বাস করে না। আমরা চাই যে, সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যালোচনার মাধ্যমে নতুন করে সিদ্ধান্তে আসুক এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। ডাকসুর সদস্যরা মৌখিকভাবে প্রস্তাবটি দিয়েছেন। লিখিত আকারে আমরা জমা দেবো।’

জিএস গোলাম রাব্বানীকে নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের এজেন্ডাভুক্ত বিষয়গুলোর মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল। ছাত্রলীগের প্যানেলের বাইরে অন্য দুটি পদে যারা ছিল, তারাও কোনও এজেন্ডা দেয়নি। তবে, জিএস গোলাম রাব্বানী ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন। আর ভিপি নুরুল হক নুর সভা শেষ হওয়ার আগেই বিয়ের একটি অনুষ্ঠানের কথা বলে চলে গেছেন।

ভিপি নুরুল হক নুর বলেন, ‘যারা জালিয়াতি করে ভর্তি হয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করলে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে আমি সভা থেকে বের হয়ে যায়। ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন আমার নামে মিথ্যা তথ্য দিয়েছেন, আমি নাকি বিয়েতে অংশগ্রহণের কথা বলে সভা ত্যাগ করি। যা সম্পূর্ণ মিথ্যা এবং অগ্রহণযোগ্য। 
 
ধর্মভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি আগেও নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ করা হয়েছে।’ 
 
ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা, সুতরাং এখানে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই। সেটি যেন কোনোক্রমেই অনুপ্রবেশ বা কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়ে যেন সবাই যত্নশীল থাকে; সেজন্য ডাকসুর তরফ থেকে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোরামে সেগুলো নিষিদ্ধ করে যেন আইনে পরিণত করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।’
 
সভা সূত্রে জানা গেছে, ডাকসুর নির্বাহী সভার এজেন্ডায় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, গণপরিবহন, কেন্দ্রীয় গ্রন্থাগার সমস্যার নিরসন, সান্ধ্যকালীন কোর্স ও ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি ইত্যাদি বিষয় ছিল। বিকাল চারটায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। আজকের সভায় জিএস গোলাম রাব্বানীর অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন। সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
 

 

/এনআই/
সম্পর্কিত
শিক্ষায় উল্টো স্রোত, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
সর্বশেষ খবর
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
কোস্ট গার্ডের অভিযানে ৫৪ লাখ টাকার পলিথিন জব্দ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি