বিমান সচিব সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪০

বিমান সচিব সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘দেশে যখন ক্যাসিনোর বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে, ঠিক তখনই সরকারের একজন সচিবের ক্যাসিনোর পক্ষে বক্তব্য জাতিকে হতবাক করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সাংবাদিকদের কাছে বিদেশি পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ক্যাসিনোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এমন বক্তব্যের মাধ্যমে সচিব জনগণের সেন্টিমেন্ট, জন আকাঙ্খা এবং সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘তিনি আর সচিব এর মতো গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার রাখেন না। অতএব তাকে দ্রুত সচিবের পদ থেকে অপসারণ করা উচিত। দুর্নীতির কারণে বাংলাদেশ বিমান যে প্রতি বছর শত শত কোটি টাকা লোকসান দিচ্ছে, এতে মন্ত্রণালয়ের সচিবেরও দায় রয়েছে। বিমানের সিট খালি যায় অথচ মানুষ টিকিট কিনতে গেলে টিকেট পায় না।’

বৈঠক উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা দেরাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ প্রমুখ।

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
ইসলামাবাদে ‘জুলাই শহীদ দিবস’ পালন
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম