দেশের প্রথম ‘স্কিন ব্যাংক’ হচ্ছে বার্ন ইনস্টিটিউটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫





দেশের প্রথম ‘স্কিন ব্যাংক’ হচ্ছে বার্ন ইনস্টিটিউটে দেশের প্রথম স্কিন ব্যাংক হতে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান ইনস্টিটিউটটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়।
ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, একটি স্কিন ব্যাংক করার পরিকল্পনা ছিল। সে অনুযায়ী দেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিন ব্যাংক চালু হতে যাচ্ছে। এটি হলে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সহজ হবে।
স্কিন ব্যাংক কীভাবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, মৃত ব্যক্তির চামড়া সংক্ষরণ করে সেই চামড়া পুড়ে যাওয়া রোগীদের জন্য ব্যবহার করা হবে।
ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল এই বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশেই নির্মিত হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। গত বছরের ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজ ফিরিয়ে আনুন সহজেই
রিটার্ন জমা কেন দেবেন
রিটার্ন জমা কেন দেবেন
ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, দুই দশকেও মেলেনি সমাধান
ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, দুই দশকেও মেলেনি সমাধান
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার