বৈধদের হলে ওঠাতে চায় ছাত্রদল, ঢাবি ভিসির ‘হুম- হ্যাঁ’

ঢাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ০২:২২আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০২:৫১

ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদলের বৈঠক ছাত্রত্ব থাকা নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ওঠাতে চায় ছাত্রদল। সেজন্য ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে আলোচনা করতে তার কার্যালয়ে গিয়েছিলেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু, তারা সন্তোষজনক উত্তর পাননি। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তারা ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের দুই শতাধিকের বেশি নেতাকর্মীর ছাত্রত্ব রয়েছে। তাদের হলে ওঠার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। কোনও কার্যকরী আশ্বাস পাইনি। ভিসি শুধু বলেছেন ‘হুম’, ‘হ্যাঁ’। স্যার কোনও সন্তোষজনক উত্তর দেননি।’’

সোমবার সকাল ১১টার দিকে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ দুই শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসে আসেন। পরে দুপুর ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে যান। আধ ঘণ্টা আলোচনার পর সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, ভিসির সঙ্গে সাক্ষাতে নেতাকর্মীদের ওপর হামলার বিচার বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছেন তারা। কোনও অগ্রগতির খবর জানতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

/এনআই/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন