ঢাবিতে বঙ্গবন্ধুর নামে রিসার্চ ইনস্টিটিউট চালু হচ্ছে

ঢাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৭:৩৪ আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৭:৩৫

ঢাবিতে বঙ্গবন্ধুর নামে রিসার্চ ইনস্টিটিউট চালু হচ্ছে মুজিব বর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। ইনস্টিটিউটটির নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি।’ মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ওই রিসার্চ ইনস্টিটিউটের নামকরণ করা হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিচ অ্যান্ড লিবার্টি’। এটি প্রতিষ্ঠার জন্য প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সিন্ডিকেট সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ট্রান্সফার অফিস’ এবং ‘অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ নামে দু’টি অফিস খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে জয়ের পথে বিএনপির মির্জা ফয়সল
ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে জয়ের পথে বিএনপির মির্জা ফয়সল
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়ার শঙ্কা: মাহবুব উল্লাহ
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়ার শঙ্কা: মাহবুব উল্লাহ
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়