যথাযোগ্য মর্যাদায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ০১:০১ আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:১১

যথাযোগ্য মর্যাদায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘এবছর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।’

বুধবার (২ অক্টোবর) বিকেলে সচিবালয় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৮৪তম বোর্ড সভায় ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে আমরা সবাইকে নিয়ে যে কোনও মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যাব।’

সভায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া এক কোটি টাকার বিশেষ অনুদান বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় ২০১৯-২০২০ অর্থ বছরে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক কোটি ২৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাসন্তী চাকমা এমপি, ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, মং ক্য চিং চৌধুরী, খে মংলা রাখাইন, অ্যাডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু ও ডালিম কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক