ইতালিতে দুর্গোৎসব

রোম প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ০৭:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৭:৪৭

ইতালির একটি পূজা মণ্ডপ প্রতি বছরের মতো এবারও রাজধানী রোমসহ ইতালির বিভিন্ন শহরে মন্দিরে মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রোমের ওম ইন্টারন্যাশনাল ও হিন্দু পূজা উদযাপন পরিষদে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এ উৎসব পালন করেন।

ইতালির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার গত রবিবার দুটি পূজা মণ্ডপই পরিদর্শন করেন। এ সময়ে তিনি বলেন, ‘এই মঙ্গল মুহূর্তে অকল্যাণ ও জরাজীর্ণ দূর হয়ে পৃথিবীতে মানবিকতা ও কল্যাণের জয়ধ্বনি হবে; যা জাগ্রত করবে শুদ্ধ জীবন ও সৎকর্মের আলো।’ এ সময় তিনি সবাইকে পূজার শুভেচ্ছা জানান।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ‘প্রবাসে আমরা প্রত্যেকেই পারষ্পারিক সম্পর্কে আবদ্ধ। এখানে ধর্মীয় উৎসব থেকে শুরু করে প্রতিটি আয়োজনে ঐক্যবদ্ধভাবে অবস্থান করি।’ তিনি আশা করেন, মঙ্গলে স্নাত হয়ে অসুরকে দমন করে এই সমাজে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি রব ফকির হাজী মো. জসিমউদ্দিন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
জর্ডানে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, ছাড় দিলো সরকার
লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি
কম্বোডিয়ার সাইবার স্কাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে
সর্বশেষ খবর
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হলুদ জার্সিতে মেতেছেন শোবিজ তারকারা
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা
এবার স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রতিমন্ত্রীর মানা