শেরে বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৭

শেরে বাংলা হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় পদত্যাগ করেছেন শেরে বাংলা হলের প্রভোস্ট মো. জাফর ইকবাল খান। বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মেনে প্রভোস্ট পদত্যাগপত্র তিন জায়গায় জমা দিয়েছেন।’

শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও ডিএসডব্লিউ’র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভোস্ট জাফর ইকবাল।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে আবরার ফাহাদকে রবিবার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
সমুদ্রে নৌকা বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
কাতার থেকে তুরস্কে কার্যক্রম সরিয়ে নিচ্ছে হামাস
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫২ টন কাঁচা মরিচ
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড